নায়েবের পুকুর সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
তারিখ: ৬-ফেব্রুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

নায়েবের পুকুর সংরক্ষন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার নায়েবের পুকুর পাড়স্থ শ্যামল ছায়া পার্কে সংগ্রাম বনিকের সভাপতিত্বে নায়েবের পুকুর সংরক্ষণ কমিটি ও বৃহত্তর চৌধুরী বাজার ও নায়েবের পুকুর পাড় এলাকাবাসীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় নায়েবের পুকুর সংরক্ষণ কমিটি ও এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের ফলে অর্জিত নায়েবের পুকুরকে সকল ধরনের দখল মুক্ত রাখার অঙ্গিকার ব্যক্ত করা হয়। এ ব্যপারে এলাকাবাসীকে সবসময় সজাগ ও সোচ্ছার থাকার জন্য আহব্বান জানানো হয়। প্রয়োজনে দখলদারদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে বলে আলোচনা একমত পোষন করা হয়।
এছাড়া উক্ত সভা থেকে নায়েবের পুকুর সংরক্ষণ কমিটির মনোনীত ব্যক্তিগণকে পুকুর ইজারার বিষয়ে অগ্রাধিকার দেয়ার জন্য হবিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন নায়েবের পুকুর সংরক্ষণ কমিটির সহ-সভাপতি সমীর বনিক, সংগ্রাম বনিক, রাজু পাল, কমিটির সহ-সাধারন সম্পাদক বিপ্লব রায়, আব্দুল মজিদ, সিনিয়র সদস্য অজয় রায়, রাজু রায়, পলাশ রায়, মহিবুর রহমান জুয়েল, গৌতম বনিক, জয়দেব বনিক, রনি দাশ, বন্ধুপদ পাল, সজিব দেব, সানি রায়, সুদীপ গোপ, দেবাশীষ পাল, রাজিব রায়, মলয় দেব সহ আরও অনেকে।