বিশেষ প্রতিনিধি ॥
বহির্বিশ্বের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন হবিগঞ্জ সোসাইটি ইউকে গত মঙ্গলবার আন্তর্জাতিক ফুটবলার ও সাবেক ইউকে প্রিমিয়ার লীগ খেলোয়ার বর্তমান বাংলাদেশ দলের খেলোয়ার হামজা চৌধুরীর সৌজন্য এক জাকজমক রিসেপশন ও গালা ডিনারের আয়োজন করে। অনুষ্টানকে তিন পর্যায়ের করা হয়।
প্রথম পর্যায়েঃ সন্ধ্যা ৭টায় বার্মিংহামের একটি অনুষ্টান শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ন ছিল হলটি। হামজা চৌধুরীর বিভিন্ন রকমের ফেষ্টুন আর ব্যানারে সজ্জিত ছিল পুরো হল। হামজা চৌধুরী হলে যখন প্রবেশ করেন হলের ছোট ছোট বাচ্ছারা আর আগত অতিথিরা বাংলাদেশের ছোট ছোট পতাকা নাড়িয়ে স্বাগত জানায়। হামজা চৌধুরীকে বরন করেন সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, সেক্রেটারি এম এ মুন্তাকিম, উপদেষ্টা রানা মিয়া চৌধুরী, শমশেদ বক্ত চৌধুরী ও ট্রেজারার জিয়া তালুকদার।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুফতি আব্দুল্লাহ চৌধুরী। অনুষ্টানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু ও যৌথভাবে পরিচালনা করেন রানা মিয়া চৌধুরী ও জিয়া তালুকদার।
স্বাগত বক্তব্যে সভাপতি হামজা চৌধুরী সহ সবাইকে স্বাগত জানান ও এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে সোসাইটির সেক্রেটারি এম এ মুন্তাকিম তার বক্তব্যে হামজা চৌধুরী ও তার পরিবার আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেক্রেটারি তার বক্তব্যে সোসাইটির কার্যক্রম ও হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির কার্যকরী মেম্বার হিসেবে সদস্যপদ গ্রহন করায় ধন্যবাদ জানান।
২য় পর্যায়ে ছিল হামজা চৌধুরীকে ক্রেষ্ট ও সদস্য পদ গ্রহন করায় বরন ও হবিগঞ্জের প্রাইড গুনিজনদের এওয়ার্ড প্রদান।
প্রথমেই ক্রেষ্ট দেয়া হয় হবিগঞ্জ সোসাইটি ইউকের উপদেষ্টা ও বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদ কে "আউটস্টান্ডিং কন্ট্রিবিশন টু দ্যা মিডিয়া" এওয়ার্ড দেয়া হয়। প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে সাংবাদিকতা ও সাহিত্য চর্চার সাথে জড়িত, একজন গুনি লেখক ও প্রাবন্ধিক। একাধারে প্রায় ২০ বছর ধরে বাংলা ভয়েস পত্রিকার সম্পাদনার দায়িত্বে নিয়োজিত।
তারপরে সদ্য রিপোর্টার্স ইউনিটি ইউকের নির্বাচনে যুগ্ন সম্পাদক নির্বাচিত হওয়ায় ও সাংবাদিক হিসেবে এ রহমান অলি কে ক্রেষ্ট প্রদান করা হয়।
এওয়ার্ড শেষে রাতের ডিনার করা হয়।
তৃতীয় পর্বে ছিল ফটোসেশান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হামজা চৌধুরীর সাথে একে একে সবাই ছবি তুলেন আর পরে গান গয়্র মাতিয়ে রাখেন হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোরশেদ, অলিউর রহমান অলি, এডভোকেট মীর গোলাম মোস্তফা আর বার্মিংহামের প্রখ্যাত গায়ক সেবুল।