বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদ জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন বলেছেন-বিএনপির চেযারম্যান দেশনায়ক তারেক রহমান আলেম-ওলামাসহ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা (প্রবীণ বা মুরব্বিদের) সর্বোচ্চ সম্মান করেন এবং ভালোবাসেন। আমিও তাদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করি। আলেম-ওলামাসহ মুরুব্বীয়ান আমাদের চেয়ারম্যানকে যেমন ভালোবাসেন তেমনি তারা আমাকেও ভালোবাসেন। আমাদের ভালোবাসেন বলেই নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করার জন্য আলেম-ওলামারা আন্তরিক ভাবে কাজ করছেন। গতকাল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজিত নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-সব শ্রেণীর মানুষের ভালোবাসায় বানিয়াচং-আজমিরীগঞ্জে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি আশাকরি ১২ ফের্রুয়ারি বানিয়াচং-আজমিরীগঞ্জবাসী ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আর নির্বাচিত হলে আলেম-ওলামাগণের পরামর্শক্রমে এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবো। সকলের দেয়া নিয়ে আমি আজীবন গণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সেই সুযোগ জনগন আমাকে দেবেন ইনশাল্লাহ। সভায় আলেম-ওলামাসহ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা (প্রবীণ বা মুরব্বিয়ান)সহ সকল শ্রেণীর মানুষের উপস্থিতি দেখে ডাঃ জীবন আবেগে আল্লুত হন। সভায় বিশেষ অতিথি ছিলেন-জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, শায়খুল হাদীস আল্লামা তোফাজ্জুল হক হবিগঞ্জী (রহ.) এর ছেলে হযরত মাওলানা মাসরুরুল হক। এছাড়াও সভায় বহু আলেম ও ওলামাগন উপস্থিত ছিলেন। সমাবেশে শুধু মানুষের উপস্থিতি ছিল না। এটি ছিল মানুষের কণ্ঠস্বর, আশার প্রতিচ্ছবি এবং অধিকার ফিরে পাওয়ার দৃঢ় অঙ্গীকার। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ঐক্য, বিশ্বাস ও পরিবর্তনের প্রত্যয়। সভায় আল্লামা আব্দুর রব ইউসুফী বলেন- জমিয়তে উলামায়ে ইসলামের সকল নেতাকর্মীরা ডাঃ জীবনকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। জোটের স্বার্থে আমাদেরকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে। সভায় বক্তারা বলেন-বানিয়াচং-আজমিরীগঞ্জের সকল উলামা-ওলামাগনসহ সর্বস্তরের জনগণ ডাঃ জীবনকে ভালোবাসেন। তাই ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। ১২ ফের্রুয়ারি ডাঃ জীবন বিপুল ভোটে এমপি নির্বাচিত হবেন।