সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার মধুপুর চা বাগান ও তৎসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হামিদনগর ও রাঘবপুর এলাকায় চা বাগান ও কৃষি জমি থেকে অবৈধভাবে উত্তোলিত বালু লোডিং করার সময় বালুসহ একটি ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ট্রাকের চালককে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান…...
বিস্তারিত

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে পাথরবাহী একটি গাড়ি থেকে অবৈধভাবে আমদানিকৃত ২ হাজার ৫২০ কেজি জিরা ও ২ হাজার পিস ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর রেলক্রসিং এলাকার মা ফিলিং স্টেশনের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথরবোঝাই একটি গাড়িতে বিশেষ কৌশলে এসব পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে…...
বিস্তারিত

ঢাকার আশুলিয়ায় দায়ের হওয়া স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মো. জাকারিয়া (২২) কে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। একই অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম আশুলিয়া থানার কুরগাঁও মাতৃছায়া প্রিক্যাডেট অ্যান্ড হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে আসামি জাকারিয়া তাকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিল। গত বছরের ১২ জুন বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকায় ভিকটিমকে ফুসলিয়ে সহযোগীদের সহায়তায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।…...
বিস্তারিত

তরমুজবোঝাই ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার সাতছড়িুতেলিয়াপাড়া সড়কে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকভর্তি তরমুজের নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। এ সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের জিরা ও ট্রাকভর্তি তরমুজ…...
বিস্তারিত

নায়েবের পুকুর সংরক্ষন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার নায়েবের পুকুর পাড়স্থ শ্যামল ছায়া পার্কে সংগ্রাম বনিকের সভাপতিত্বে নায়েবের পুকুর সংরক্ষণ কমিটি ও বৃহত্তর চৌধুরী বাজার ও নায়েবের পুকুর পাড় এলাকাবাসীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নায়েবের পুকুর সংরক্ষণ কমিটি ও এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের ফলে অর্জিত নায়েবের পুকুরকে সকল ধরনের দখল মুক্ত রাখার অঙ্গিকার ব্যক্ত করা হয়। এ ব্যপারে এলাকাবাসীকে সবসময় সজাগ ও সোচ্ছার থাকার জন্য আহব্বান জানানো হয়।…...
বিস্তারিত

বহির্বিশ্বের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন হবিগঞ্জ সোসাইটি ইউকে গত মঙ্গলবার আন্তর্জাতিক ফুটবলার ও সাবেক ইউকে প্রিমিয়ার লীগ খেলোয়ার বর্তমান বাংলাদেশ দলের খেলোয়ার হামজা চৌধুরীর সৌজন্য এক জাকজমক রিসেপশন ও গালা ডিনারের আয়োজন করে। অনুষ্টানকে তিন পর্যায়ের করা হয়।
প্রথম পর্যায়েঃ সন্ধ্যা ৭টায় বার্মিংহামের একটি অনুষ্টান শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ন ছিল হলটি। হামজা চৌধুরীর বিভিন্ন রকমের ফেষ্টুন আর ব্যানারে সজ্জিত ছিল পুরো হল। হামজা চৌধুরী হলে যখন প্রবেশ করেন হলের ছোট ছোট বাচ্ছারা আর আগত…...
বিস্তারিত