চুনারুঘাটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে কালেঙ্গায় অবমুক্ত
তারিখ: ১৯-এপ্রিল-২০২৬
চুনারুঘাট প্রতিনিধি ॥

 চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আলতা মিয়ার বাড়ি থেকে কালেঙ্গা বনের বিট অফিসার আলামিনের নেতৃত্বে বন বিভাগের একটি টিম লজ্জাবতী বানরটি উদ্ধার করে কালেঙ্গা বন বিভাগের আওতায় নিয়ে যায়। পরে গতকাল রাতে লজ্জাবতী বানরটি কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়। 
বন বিভাগ সূত্রে জানা গেছে, লজ্জাবতী বানরটি পথ হারিয়ে বন থেকে গ্রামে ঢুকে পড়ে। বানরটি গ্রামের লোকজন আটক করে বন্যপ্রাণী কালেঙ্গা বন বিভাগকে খবর দিলে তারা লজ্জাবতী বানরটি উদ্ধার করে। উদ্ধার করা বানরটির বয়স ১ থেকে দের বছর বয়স হবে বলে জানিয়েছে বন বিভাগ। 
সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন- লজ্জাবতী বানর বাংলাদেশে সংখ্যায় খুবই কম দেখা যায়। প্রাণীটি দেখতে অত্যন্ত সুন্দর। লজ্জাবতী বানর সাধারণত বিভিন্ন ধরণের পোকামাকড় ও গাছের কষ খেয়ে বেঁচে থাকে। বানরটি বনে অবমুক্ত করা হয়েছে,এ সময় তিনি লজ্জাবতী বানরটি আটক করে বনবিভাগের খবর দেওয়ায় সচেতন নাগরিকদের ধন্যবাদ জানান। 

প্রথম পাতা