সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

সংগ্রাম, ত্যাগ আর অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বানিয়াচংয়ের মোঃ সাইদুল হাসান ফায়েদ। জীবনের কঠিন বাস্তবতা, প্রিয় আপন বড় ভাইয়ের মৃত্যু শোক, নিজের অসুস্থতা এবং একের পর এক প্রতিকূলতা জয় করে অবশেষে পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে সে। ২০২৬ সালের ১৮ এপ্রিল তার এই সাফল্যের মধ্য দিয়ে পূরণ হয়েছে পরিবারের বহুদিনের লালিত স্বপ্ন।
পারিবারিকভাবে জানা যায়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের শিক্ষক ও সাংবাদিক মো. আব্দাল মিয়া এবং মাতা মোছা. রেহেনা আক্তারের…...
বিস্তারিত

চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আলতা মিয়ার বাড়ি থেকে কালেঙ্গা বনের বিট অফিসার আলামিনের নেতৃত্বে বন বিভাগের একটি টিম লজ্জাবতী বানরটি উদ্ধার করে কালেঙ্গা বন বিভাগের আওতায় নিয়ে যায়। পরে গতকাল রাতে লজ্জাবতী বানরটি কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, লজ্জাবতী বানরটি পথ হারিয়ে বন থেকে গ্রামে ঢুকে পড়ে। বানরটি গ্রামের লোকজন আটক করে বন্যপ্রাণী কালেঙ্গা বন বিভাগকে খবর দিলে তারা লজ্জাবতী বানরটি উদ্ধার করে। উদ্ধার করা বানরটির বয়স ১…...
বিস্তারিত

মাধবপুর উপজেলার ন্যাশনাল টি কোম্পানির তেলিয়াপাড়া চা বাগানে দীর্ঘদিন ধরে চলমান শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন এমপি পুত্র শিল্পপতি ও সমাজসেবক সৈয়দ শাফকাত আহমেদ। বিভিন্ন কারণে বাগানের শ্রমিকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এর প্রভাব পড়ে বাগান ব্যবস্থাপনার ওপরও। দীর্ঘদিন ধরে চলা এ বিরোধের জেরে বাগানের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশে তাঁর ছেলে সৈয়দ শাফকাত আহমেদ শনিবার সকালে নোয়াপাড়ায় বাগানের সেক্রেটারি লালন…...
বিস্তারিত
কোনো প্রকল্প গ্রহণ না করে এবং নিয়ম অনুযায়ী ঠিকাদার নিয়োগ না দিয়েই উন্নয়ন কাজ সম্পন্ন করে সরকারি অর্থ তছরুপের অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র কর্মকর্তাদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও এলজিইডির মধ্যে তৈরি হয়েছে পাল্টাপাল্টি অভিযোগের পরিস্থিতি।
অভিযোগ রয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উপজেলা অফিসার্স ক্লাব থেকে হবিগঞ্জ-আজমিরীগঞ্জ সংযোগ সড়কের পিইসিসহ কিছু উন্নয়ন কাজ করা হয়। এসব কাজের জন্য প্রায় ৮ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে।…...
বিস্তারিত

শায়েস্তাগঞ্জ রেঞ্জে বন বিভাগের বিশেষ অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত আকাশমণি গোলকাঠসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে পুটিজুরি বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশনায় বিট কর্মকর্তা মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। রাত আনুমানিক ১২টার দিকে ৭৭ মুখ এলাকায় সন্দেহভাজন একটি সিএনজি থামানোর চেষ্টা করলে বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে গাছচোর ও চালক দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি…...
বিস্তারিত