নবীগঞ্জ উপজেলার দেবাপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের বাসিন্দা নোবেল মিয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। নিজের ও পরিবারের জীবনের আশঙ্কায় তিনি বর্তমানে বাড়িঘর ছেড়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
জানা যায়, নোবেল মিয়ার দায়ের করা একটি মামলার (জিআর নং ৬৮/২৫) শুনানিকে কেন্দ্র করে গত ১৬ এপ্রিল আদালত প্রাঙ্গণে তার উপর হামলার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, আব্দুল হাদি ও বদরুল আহমদসহ তাদের সহযোগীরা আদালতের ভেতরেই তার উপর অতর্কিত আক্রমন চালায়। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন সহযোগিতায় ও কোর্ট পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাদের হেফাজতে নেয় নোবেল আহমদ কে। এর আগে, গত বঝরের ৩০ মে নবীগঞ্জের শাওন টেলিকমে অবস্থানকালে তার উপর আরেকটি হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন নোবেল মিয়া। এছাড়া ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে জানা যায়।
নোবেল মিয়া আরও জানান, ১৪ মার্চ ২০২৫ তারিখে রাত আনুমানিক ১১টার দিকে আব্দুল হাদির পক্ষ নিয়ে এবং একই গ্রামের আলমগীর খানের বিরোধে লাঠি মারার জন্য চাপ প্রয়োগ করা হয়। তিনি এতে রাজি না হওয়ায় তার বাড়িঘর ভাঙচুর করে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেন। পাশাপাশি বাজার, হাট বা রাস্তায় পেলেই তার উপর হামলা চালানো হয় বলেও তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় একাধিকবার থানায় অভিযোগ দায়েরের চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত প্রাঙ্গণে সংঘটিত হামলার সময় একদল ব্যক্তি নোবেল মিয়ার উপর অতর্কিত হামলা চালায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কোর্ট পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে নোবেল মিয়া প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।