চরহামুয়ায় খোয়াই নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অভিযোগ
তারিখ: ১৯-এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া কালিগঞ্জ নামক স্থানে খোয়াই নদীর তীর রক্ষা বাঁধের আশ পাশের এলাকা থেকে দিনের পর দিন এক্সকেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে নদীর বাঁধ ভাঙ্গনের ঝুঁকি বেড়ে যাওয়ায় আতংকে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে একটি প্রভাবশালী চক্র প্রতিদিন এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলন করছে। এসব নষ্ট হয়ে মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রাক্টর। যার কারণে গ্রামীণ সড়ক গুলো দ্রুত এর যাচ্ছে। অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ।
এ বিষয়ে গত ১৫ই অক্টোবর ২০২৫ইং তারিখে জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবর এলাকাবাসীর পক্ষে দক্ষিণ চরহামুয়া এলাকার মৃত ছিদ্দিক আলীর পুত্র মোঃ আব্বাস আলী নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অপরদিকে একই তারিখে একই ব্যক্তি এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ চরহামুয়া গ্রামের সৈয়দ হোসেনের পুত্র মাহবুবুর রহমান আওয়ামীলীগ সরকার শাসনামলে নিজেকে যুবলীগ নেতা ও বর্তমানে নিজেকে যুবদল নেতা পরিচয়ে মাটি উত্তোলন করে আসছে। মাটি উত্তোলনের ফলে নদীর বাঁধের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা। স্থানীয়রা জানান, চরহামুয়া এলাকায় নদীর তীর ঘেঁষে নির্মিত তীররক্ষা বাঁধের আশ-পাশের এলাকা থেকে ট্রাক্টর যোগে প্রতিদিন মাটি কটে নেয়া হচ্ছে। এতে বাঁধের নকশা ও কাঠামো দুর্বল হয়ে পড়েছে। বাঁধ ভাঙ্গনের আশংকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে নদী পাড়ের কয়েক গ্রামের মানুষ। খোয়াই নদীর এ বাঁধটি হবিগঞ্জ শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বাধ ক্ষতিগ্রস্থ হলে বন্যা, নদী ভাঙ্গন হাজারো মানুষ দুর্ভোগে পড়বে। এসব অভিযোগ ও আবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পাওয়া গেলে তৎকালীন অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় এবং ২টি ট্রাক্টর ঘটনাস্থল হতে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছিল। বর্তমানে প্রতিদিন চলছে অবৈধ ভাবে মাটি কাটার উৎসব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভূক্ত ভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রথম পাতা