
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এর জন্মদিন উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ পারভেজের উদ্যোগে মিলাদ ও কেক কাটা হয়েছে।...
বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া কালিগঞ্জ নামক স্থানে খোয়াই নদীর তীর রক্ষা বাঁধের আশ পাশের এলাকা থেকে দিনের পর দিন এক্সকেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে নদীর বাঁধ ভাঙ্গনের ঝুঁকি বেড়ে যাওয়ায় আতংকে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে একটি প্রভাবশালী চক্র প্রতিদিন এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলন করছে। এসব নষ্ট হয়ে মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রাক্টর। যার কারণে গ্রামীণ সড়ক গুলো দ্রুত এর যাচ্ছে।…...
বিস্তারিত
নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জীবিকার তাগিদে সুনাম উদ্দিন মমিনা হাওরে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘে ঢেকে গিয়ে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। এ সময় হাওরে ধান কাটার কাজে…...
বিস্তারিত

চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে এবং রাণীগাঁও এর প্রবাসিদের সার্বিক সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জহির রায়হান এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতারা বলেন-রাণীগাঁও ইউনিয়নটি হবিগঞ্জ জেলার একটি জনবহুল এলাকা। উক্ত ইউনিয়নের বাগান ও সমতল মিলিয়ে ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষ মানুষের বসবাস। এই বিপুল জনগোষ্ঠীর জন্য রয়েছে মাত্র একটি স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্র। তাও…...
বিস্তারিত

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, অরবিস ইন্টারন্যাশনাল এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল-এর সহযোগিতায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার পানিউমদা শাখা অফিসে গতকাল ছানী রোগী বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন লন্ডন প্রবাসী, ইংল্যান্ড বাঙালি কমিউনিটি লিডার শামস উদ্দিন আহমেদ এম.বি.ই সভাপতি, চেশায়ার ওয়েস্ট অ্যান্ড চেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশন।
উক্ত ক্যাম্প শেষে গতকালই ছানী রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে চোখের ছানী অপারেশন করা হয়। গতকাল দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ৬ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা…...
বিস্তারিত
নবীগঞ্জ উপজেলার দেবাপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের বাসিন্দা নোবেল মিয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। নিজের ও পরিবারের জীবনের আশঙ্কায় তিনি বর্তমানে বাড়িঘর ছেড়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
জানা যায়, নোবেল মিয়ার দায়ের করা একটি মামলার (জিআর নং ৬৮/২৫) শুনানিকে কেন্দ্র করে গত ১৬ এপ্রিল আদালত প্রাঙ্গণে তার উপর হামলার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, আব্দুল হাদি ও বদরুল আহমদসহ তাদের সহযোগীরা আদালতের ভেতরেই তার উপর অতর্কিত আক্রমন চালায়। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন সহযোগিতায়…...
বিস্তারিত

নবীগঞ্জে আলোচিত একটি ধর্ষণ মামলার জট খুললো ডিএনএ পরীক্ষার মাধ্যমে। দীর্ঘ তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর এটি নিশ্চিত হওয়া গেছে অভিযুক্ত মুর্শিদ আহমেদ চৌধুরীই ওই অসহায় নারীর গর্ভজাত কন্যা সন্তানের আসল বাবা। ঢাকায় সিআইডি ল্যাবরেটরিতে সংগৃহীত ডিএনএ নমুনার সাথে আসামির নমুনার পূর্ণ মিল পাওয়ায় এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা মিলেছে। এর মাধ্যমে প্রমান হলো মুর্শেদ আহমদই স্বপ্নার গর্ভেজাত সন্তানের প্রকৃত পিতা। স্বপ্না বেগম করগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের সামছুদ্দিন মিয়ার কন্যা। স্বপ্না বেগম দীর্ঘ দিন ধরে নবীগঞ্জ…...
বিস্তারিত

চুনারুঘাট উপজেলার রাজাবাজার মৌজার বালু মহালের নির্ধারিত সরকারি রাজস্ব জমা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠান রাহী ট্রেডার্সের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিনই বালু উত্তোলন ও বিক্রি চলছে।
জানা যায়, ১৪৩৩ সনের জন্য চুনারুঘাট উপজেলার রাজাবাজার অংশের বালু মহাল সরকারি দরপত্রে সর্বোচ্চ ২১ কোটি ৪০ লাখ টাকায় ইজারা পায় রাহী ট্রেডার্স। নিয়ম অনুযায়ী ভ্যাট ও আয়করসহ অতিরিক্ত ২৫ শতাংশ অর্থ পরিশোধ করার কথা থাকায় মোট রাজস্বের পরিমাণ দাঁড়ায় ২৬…...
বিস্তারিত
হবিগঞ্জে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ আভিযানিক দল। গতকাল শনিবার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত অভিযানে বানিয়াচং উপজেলার আলিগঞ্জ বাজার ও নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে খাদ্য পণ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯…...
বিস্তারিত

জেলাজুড়ে জ¦ালানী তেলের তীব্র সংকট দীর্ঘদিন ধরে। সম্প্রতি তেল না থাকায় বন্ধ হয়ে পড়েছে জেলার অর্ধেক পাম্প। যে গুলো চালু রয়েছে সেগুলোতে সব সময় মিলছে না তেল। ফলে ভোক্তাদের সামলা দিতে হিমশিমে পড়ছেন পাম্প মালিকরা। অন্যদিকে, যানবাহনের চালকরা চাহিদানুযায়ী তেল না পেয়ে অতিষ্ট হয়ে উঠেছে। অধিকাংশ পাম্পে তেল না থাকায় জেলাজুড়ে চলছে হাহাকার। এদিকে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটারে ১৫ থেকে ২০…...
বিস্তারিত