মোঃ আবদুল হক বেনু, শায়েস্তাগঞ্জ ॥
শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের পার্শ্ববর্তী চুনারুঘাট থানাধীন উবাহাটা আলহেরা এতিম খানা সংলগ্ন রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। দেখার যেন কেউ নেই। অল্প বৃষ্টিতেই রাস্তায় জলা বদ্ধতার সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ উবাহাটা আলহেরা এতিম খানা সংলগ্ন রাস্তাটি একটি জনবহুল ও প্রাচীনতম বাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন উবাহাটা, শিমুলতলা, ও কাছিশাইল ৩ গ্রামের হাজারো জনসাধারণ চলাচল করে থাকেন। এ ছাড়াও এসব গ্রামের স্কুল মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও রাস্তা দিয়ে চলাচল করছে প্রতিদিন । কিন্তু পরিতাপের বিষয়- হলো স্বাধীনতার পর থেকে অদ্যবধি এ রাস্তাটিতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। স্থানীয় এলাকাবাসীর নানা অবহেলার কারণে রাস্তাটির সংস্কার কাজ ও হচ্ছে না। গত কিছুদিন পূর্বে টানা কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাটি পানিতে তলিয়ে যায়। এতে করে রাস্তার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জন চলাচলে দেখা দেয় চরম দুর্ভোগ। কোন কোন স্থানে রাস্তায় হাটু পানি পর্যন্ত লেগে থাকে। বিশেষ করে স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জামা কাপড় রাস্তায় জমে থাকা নোংরা পানি ও কাদায় নষ্ট হয়ে যায়। এ ছাড়া রাস্তার পাশে গড়ে উঠা আল হুেরা এতিম খানার পাশ দিয়ে বয়ে যাওয়া গোলমরি খালের পানি বৃদ্ধি পেয়ে এই রাস্তায় উঠে বেশী জলবদ্ধতার সৃষ্টি করে।
সরজমিনে ঘুরে দেখা যায়, এ রাস্তাটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ হতে শিমুলতলা গ্রামের ভেতর দিয়ে উবাহাটা গ্রামের পাকা রাস্তায় সংযোগ হয়েছে। ৩ গ্রামের হাজারো জন সাধারণ প্রতিদিন এ রাস্তা দিয়ে নতুন ব্রীজ ও শায়েস্তাগঞ্জ পুরান বাজারে যাতায়াত করে থাকেন। এ রাস্তাটিতে জনসাধারনের চলাচলে বর্তমানে অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার ভোক্তভোগীরা এ রাস্তাটি পূর্ণঃসংস্কারের জন্য জোর দাবী জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট। রাস্তার পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন অতি প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। অপর দিকে আলহেরা এতিম খানার- শিক্ষার্থীরা অত্যন্ত কষ্ট করে রাস্তা পার হয়ে গ্রামের লজিং বাড়িতে যাওয়া আসা করে থাকেন। এব্যাপারে আলাপকালে আলহেরা এতিম খানার প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী আব্দুল বাছিত বলেন, এ রাস্তাটি নির্মাণের পর অদ্যবধি কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখন এ রাস্তাটি-জঁন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য এবং রাস্তার পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন ও নির্মাণ করা প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। এব্যাপারে রাস্তাটি সংস্কার ও রাস্তার পাশে একটি ড্রেন নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি ও জোর দাবী জানান তিনি।