ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী বলেন: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর মুসলমানদের লক্ষ্য করে হামলাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে আমরা মনে করি, আমরা এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উসকানিমূলক বক্তব্যই মুসলমানদের উপর হামলার প্রধান কারণ।
আল্লামা ওলিপুরী বলেন, ভারতের মুসলমানদের উপর চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
গতকাল রোজ বুধবার বিকাল ৫ টায় ইসলামী সংগ্রাম পরিষদের কার্যালয়ে পরিষদের খাস কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। আল্লামা নূরুল ইসলাম ওলিপুরীর সভাপতিত্বে ও মাওলানা আবু সালেহ সাদীর পরিচালনায় উপস্থিত ছিলেন মাও. লোকমান সাদী, আলহাজ মুহিব উদ্দিন আহমেদ সোহেল, মাও. সাইদুর রহমান প্রমুখ।