সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের পার্শ্ববর্তী চুনারুঘাট থানাধীন উবাহাটা আলহেরা এতিম খানা সংলগ্ন রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। দেখার যেন কেউ নেই। অল্প বৃষ্টিতেই রাস্তায় জলা বদ্ধতার সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ উবাহাটা আলহেরা এতিম খানা সংলগ্ন রাস্তাটি একটি জনবহুল ও প্রাচীনতম বাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন উবাহাটা, শিমুলতলা, ও কাছিশাইল ৩ গ্রামের হাজারো জনসাধারণ চলাচল করে থাকেন। এ ছাড়াও এসব গ্রামের স্কুল মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও রাস্তা দিয়ে চলাচল করছে প্রতিদিন…...
বিস্তারিত

সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অবস্থিত ঐতিহ্যবাহী ত্রিপুরা পল্লী এখন বিলীনের আশঙ্কায়। টানা বৃষ্টি ও পাহাড়ি ছড়ার তীব্র ভাঙনে ধসে পড়ছে পল্লীর বসতভিটার টিলা। এতে হুমকির মুখে পড়েছে মানুষের জীবন-জীবিকা। ইতোমধ্যে ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়েছে অন্তত পাঁচটি পরিবার। বর্তমানে ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ২৫টি পরিবার।
স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই বাড়তে থাকে পাহাড় ধস ও ভাঙনের ভয়। টানা বর্ষণ এবং পাহাড়ি ছড়ার পানির তোড়ে টিলার মাটি ধসে পড়ে বসতভিটার অংশ বিলীন হয়ে যাচ্ছে। অনেক…...
বিস্তারিত

সদর মডেল থানা পুলিশের ব্লকরেইট শুরু হয়েছে। এদের মধ্যে মাদক, জুয়াড়ি, চোর ও সাজাপ্রাপ্ত আসামি। গত মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত সদর থানার ওসি জাহিদুল হকের নির্দেশে একদল পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত, চুরি, ডাকাতি ও মাদক মামলায় মহিলাসহ ৮ আসামিকে গ্রেফতার করেছে। বিকালেই তাদেরকে আদালতে প্রেরণ কর নিয়মিতভাবে চলবে বলে জানা গেছে।...
বিস্তারিত
হবিগঞ্জ জেলা কারাগারের বন্দী মাদক মামলার আসামী মনজু মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদর হাসপাতালে মারা যান। মৃত মনজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা আলীনগর এলাকার মৃত দলন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার বিল্লাল হোসেন। তিনি জানান- চলতি বছর ২৬ মার্চ মবজু মিয়া মাদক মামলায় আটক হন। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন।
এদিকে, হবিগঞ্জের মাধবপুর থানায় আরেকটি মাদক মামলা থাকার কারণে চলতি…...
বিস্তারিত
হবিগঞ্জের সরকারি শিশু পরিবার থেকে উজ্জল মিয়া নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক নিপুন রায় জানান, সম্প্রতি তুচ্ছ একটি বিষয় নিয়ে উজ্জল মিয়া প্রতিষ্ঠানের 'বড়ভাই' হিসেবে দায়িত্ব পালনকারী পলাশ এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তার গায়ে হাত তোলে। পরে প্রতিষ্ঠানের অন্যান্য শিশুরা এ ঘটনায় ক্ষুব্ধ হলে উজ্জল সেখান থেকে পালিয়ে যায়। তিনি আরও জানান, গত চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি)…...
বিস্তারিত

আজমিরীগঞ্জে ইয়াবা বিক্রির সময় কথিত ৩ সাংবাদিকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আজমিরীগঞ্জ পৌর গরুবাজার এলাকার ‘কালনী নিউজ’ নামের একটি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটকরা হল-…...
বিস্তারিত