আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হলেন হবিগঞ্জের ড. অলি
তারিখ: ১৪-মে-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট আইনজীবী হবিগঞ্জের কৃতি সন্তান ড. মোহাম্মদ অলি মিয়া। তাঁর এ গুরুত্বপূর্ণ নিয়োগে বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামসহ সমগ্র আইন অঙ্গনে আনন্দ ও উল্লাস  বিরাজ করছে। ড. মোহাম্মদ অলি মিয়া ১৯৯৯ সালে সিলেট জেলা আইনজীবী সমিতিতে দেশের প্রখ্যাত ফৌজদারী আইন বিশেষজ্ঞ ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সম্মানিত সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সহযোগী হিসেবে আইন পেশায় যোগদান করেন। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করে তিনি একজন স্বনামধন্য  ও প্রতিশ্রুতিশীল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের সনদ লাভ করেন এবং ২০২৪ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমতি অর্জন করেন। দীর্ঘ আইনজীবী জীবনে তিনি ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে নিরলসভাবে কাজ করে আসছেন। ব্যক্তিগত জীবনে ড. অলি চার সন্তানের জনক। তাঁর জ্যেষ্ঠ কন্যা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ফাইনাল বর্ষের শিক্ষার্থী এবং একমাত্র পুত্র লন্ডন স্কুল অব ল’ কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। তৃতীয় ও চতুর্থ সন্তান যথাক্রমে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১০ম ও ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
পেশাগত জীবনের পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত। তিনি রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবের একজন সাবেক সভাপতি এবং ২০১৭ সালে রোটারি ক্লাব অব মগবাজারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। উল্লেখ্য একই ট্রাইব্যুনালর চীফ প্রসিকিউটর এড আমিনুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাসিন্দা।