হবিগঞ্জের সরকারি শিশু পরিবার থেকে উজ্জল মিয়া নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক নিপুন রায় জানান, সম্প্রতি তুচ্ছ একটি বিষয় নিয়ে উজ্জল মিয়া প্রতিষ্ঠানের 'বড়ভাই' হিসেবে দায়িত্ব পালনকারী পলাশ এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তার গায়ে হাত তোলে। পরে প্রতিষ্ঠানের অন্যান্য শিশুরা এ ঘটনায় ক্ষুব্ধ হলে উজ্জল সেখান থেকে পালিয়ে যায়। তিনি আরও জানান, গত চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।