সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারের আলোকে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক হবিগঞ্জ জেলায় গত ১৭ ফেব্রুয়ারি-২০২৬ থেকে ১১ মে পর্যন্ত কর্ম পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কিত বিষয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো:ওয়ালিদুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। প্রেস ব্রিফিংয়ের শুরুতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সারাদেশে বাস্তবায়িত ফ্যামিলি কার্ড,…...
বিস্তারিত
ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী বলেন: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর মুসলমানদের লক্ষ্য করে হামলাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে আমরা মনে করি, আমরা এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উসকানিমূলক বক্তব্যই মুসলমানদের উপর হামলার প্রধান কারণ।
আল্লামা ওলিপুরী বলেন, ভারতের মুসলমানদের উপর চলমান নির্যাতনের ঘটনায়…...
বিস্তারিত

জাল জালিয়াতির মাধ্যমে আজমিরীগঞ্জের শানবাড়ির এলাকার নিরীহ ব্যক্তিদের জায়গা দখলের অভিযোগ উঠেছে আলমাস মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার প্রতারণার শিকার হয়ে অনেক নিরীহ লোকজন ভিটে বাড়ি হয়ে সর্বশান্ত হয়েছেন। আর জোর পূর্বক জায়গা দখল ও বিক্রি করে আলমাস মিয়া হয়েছেন কোটি কোটি টাকার মালিক। ক্ষমতার দাপট দেখালেও আলমাস রয়েছেন ধরাছোয়ার বাহিরে। এদিকে নিজেদের ভিটে বাড়ি রক্ষায় ও আলমাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।…...
বিস্তারিত

নবীগঞ্জে দলীয় পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, তদবির বাণিজ্য, সরকারি কর্মকর্তাদের হুমকি-ধামকি এবং প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগে সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা থেকে শুরু করে থানার পুলিশ কর্মকর্তাদের মধ্যেও তার কর্মকাণ্ড নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। একের পর এক অভিযোগ সামনে আসায় নুরুল আমিনকে গ্রেফতার এবং দল থেকে বহিষ্কারের দাবি জোরালো হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে…...
বিস্তারিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট আইনজীবী হবিগঞ্জের কৃতি সন্তান ড. মোহাম্মদ অলি মিয়া। তাঁর এ গুরুত্বপূর্ণ নিয়োগে বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামসহ সমগ্র আইন অঙ্গনে আনন্দ ও উল্লাস বিরাজ করছে। ড. মোহাম্মদ অলি মিয়া ১৯৯৯ সালে সিলেট জেলা আইনজীবী সমিতিতে দেশের প্রখ্যাত ফৌজদারী আইন বিশেষজ্ঞ ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সম্মানিত সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সহযোগী হিসেবে আইন পেশায় যোগদান করেন। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন…...
বিস্তারিত

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে ও বজ্রপাতের সময় সাদেক নামে এক যুবক সুতাং নদীতে পরে নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার বিকেলে বামৈ ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ২ ছেলে ফরাশ মিয়া ও সাদেক মিয়া সুতাং নদীর অদূরে জমির ধান কেটে আনতে গেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ও বজ্রপাতের কবলে পরে। এ সময় আকাশের অবস্থা খারাপ দেখে নিখোঁজ সাদেক এর ভাই ফরাশ নৌকা চালিয়ে আসতে শুরু করে তখন নিখোঁজ সাদেক নৌকার মাথায় একটি এ্যালোমিনিয়ামের বল মাথায় দিয়ে বসা ছিল ওই…...
বিস্তারিত