ঠিকাদার আনোয়ার শরীফের ইন্তেকাল
তারিখ: ১৭-জুলাই-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকার বাসিন্দা ও পরিচিত ঠিকাদার আনোয়ার শরীফ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে বাদ এশা চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কামড়াপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
আনোয়ার শরীফ শহরের পরিচিত ও সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ হিসেবে সবার কাছে সুপরিচিত ছিলেন। ঠিকাদারি পেশার পাশাপাশি তিনি সামাজিক পরিমণ্ডলেও পরিচিত মুখ ছিলেন। ব্যক্তিজীবনে তিনি তিন পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
দৈনিক খোয়াইয়ের সম্পাদক রোটারিয়ান শামীম আহছান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মর্তুজা ইমতিয়াজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।