স্টাফ রিপোর্টার ॥
আজ ১৭ জুলাই ২০২৬ খ্রিঃ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের আমৃত্যু চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর এর ৭ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৯ খ্রিস্টাব্দের ১৭ জুলাই অসুস্থতা জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।
সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর ব্যক্তি জীবনে সৎ, নির্ভীক এবং পরোপকারী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং মৃত্যুর দিন পর্যন্ত নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্মাননাসহ অসংখ্য পুরষ্কার ও সম্মাননা অর্জন করেছেন। সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ১৭ জুলাই, শুক্রবার ইটাখোলা সাহেব বাড়ি জামে মসজিদে কোরআন খতম এবং মিলাদ মাহফিল শেষে সকাল ০৯:৩০টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অতঃপর পারিবারিক কবর স্থানে শায?িত সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর এর কবর জিয়ারত অনুষ্ঠিত হইবে।
মরহুম সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরের জৈষ্ঠ্য সন্তান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল সবার কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেছেন।