সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্টে টমটম ও মর্ডান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় দ্রুতগতিতে চলাচলের সময় টমটম ও মর্ডান পরিবহনের বাসটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে টমটমটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আলীগঞ্জ রামগঞ্জপাড়ার মৃত রহমান মিয়ার পুত্র মিয়াধন মিয়া (৬০) নামে একজনের মৃত্যু হয় এবং আরও পাঁচজন আহত হন।…...
বিস্তারিত

নবীগঞ্জ উপজেলার কৃতিসন্তান সৈয়দ ফাহিম আজিজ ইংল্যান্ডের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স (অনার্স) ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেছেন। তিনি চলতি বছরের চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরব বয়ে এনেছেন। জানা যায়, সৈয়দ ফাহিম আজিজ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের সন্তান। তিনি বর্তমান কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক এবং সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, নবীগঞ্জ…...
বিস্তারিত

হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী, মেসাস মোহাম্মদী ষ্টোরস এর স্বত্তাধিকারী ও হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন সদস্য হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়ার আজ ৯ম মৃত্যু বার্ষিকী। তিনি আরবী সফর মাসের ২ তারিখ সোমবার জোহরের নামাজের পর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মরহুম হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়ার একমাত্র ছেলে তৈয়বুর রহমান শ্যামল স্বপরিবারে ইংলেন্ডের ম্যানচেস্টার শহরে বসবসা করছেন। তিনি এনটিভি ইউরোপের ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে অত্যান্ত সুনামের সহিত সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন অনলাইন টিভি…...
বিস্তারিত

মেধা, অধ্যবসায়, শৃঙ্খলা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে বানিয়াচং উপজেলার মেধাবী শিক্ষার্থী মো. রাইয়ান মিয়া। উপজেলা সদরের চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে সে এ গৌরবময় সাফল্য অর্জন করে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি লাভের মাধ্যমে রাইয়ান শুধু তার পরিবার নয়, বিদ্যালয় এবং এলাকাবাসীর জন্যও গর্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রাইয়ান উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মধ্য যাত্রাপাশা গ্রামের দোকানহাটির বাসিন্দা…...
বিস্তারিত

আজ ১৭ জুলাই ২০২৬ খ্রিঃ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের আমৃত্যু চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর এর ৭ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৯ খ্রিস্টাব্দের ১৭ জুলাই অসুস্থতা জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।
সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর ব্যক্তি জীবনে সৎ, নির্ভীক এবং পরোপকারী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং মৃত্যুর দিন পর্যন্ত নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্মাননাসহ অসংখ্য…...
বিস্তারিত

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ শায়েস্তাগঞ্জ উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে শায়েস্তাগঞ্জসহ আশপাশের এলাকার কয়েক লাখ মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির পথ আরও সুগম হবে। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে দেশের ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলাও অন্তর্ভুক্ত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ…...
বিস্তারিত

আজমিরীগঞ্জে তিন মোটর সাইকেলের ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮) এবং একই মহল্লার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩০)। আহতরা হল, চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে…...
বিস্তারিত