সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

শায়েস্তাগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী ও তার ছেলের কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আক্তার (৩৭) পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একই সঙ্গে ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এসআই মোহাম্মদ তারেক নাজির জেলা কারাগারে আটক আক্তারকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার…...
বিস্তারিত

নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই জি.কে.ওয়াই.আই দাখিল/আলিম মাদ্রাসার সাবেক সুপার এবিএম মখলিছুর রহমানের পুনর্বহাল প্রক্রিয়া বাতিল, আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাম (ইউএনও) বরাবর গণআবেদন জমা দিয়েছেন এলাকাবাসী। অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকসহ আড়াই শতাধিক মানুষের স্বাক্ষরসংবলিত ওই আবেদনে সাবেক সুপারকে পুনর্বহাল না করার দাবি জানানো হয়েছে।
গণআবেদনে উল্লেখ করা হয়, আবেদনকারীরা পাঞ্জারাই জি.কে.ওয়াই.আই দাখিল/আলিম মাদ্রাসার সম্মানিত অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য…...
বিস্তারিত

বাহুবল উপজেলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ও মাদক কারবারের সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাব ও এনপিবি নিউজ -এর বাহুবল উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান নোমান-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। একই সাথে আরেক সাংবাদিক গোলাম মোস্তফা সৈবাল এর উপরও হামলা চালান বাহুবল উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিবসহ তার লোকজন।
গতকার বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বাহুবল ইউএনও অফিসের সিএ এর কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সাংবাদিক হাবিবুর রহমান নোমান ও গোলাম মোস্তফা সৈবালকে উদ্ধার করে বাহুবল…...
বিস্তারিত

হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকার বাসিন্দা ও পরিচিত ঠিকাদার আনোয়ার শরীফ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে বাদ এশা চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কামড়াপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
আনোয়ার শরীফ শহরের পরিচিত ও সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ হিসেবে সবার কাছে সুপরিচিত ছিলেন। ঠিকাদারি পেশার…...
বিস্তারিত