স্টাফ রিপোর্টার ॥
সদর মডেল থানায় অভিযোগ না দেয়ায় চোরকে নিয়ে পুলিশ পড়ে বিপাকে। এমন সংবাদ প্রকাশের পর জনগণ বহুলা ২নং পুল এলাকার আলাল লন্ডনীর ৩ লাখ টাকার দুইটি আইফোন চুরির মূলহোতা শিবলু (২০) কে আটক করে উত্তম মধ্যম দিয়ে সোপর্দ করে। সে ওই এলাকার জুলু মিয়ার পুত্র। জানা যায়, গত মঙ্গলবার লন্ডনীর বাসা থেকে দুটি ফোন নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে দুইটি উদ্ধার করে চোরকে আটক করে। কিন্তু কেউ অভিযোগ না দেয়ায় পুলিশ শিবলুসহ বেশ কয়েকজন নিয়ে পড়ে বিপাকে। পরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হলে তারা ৫০ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়ে যায়। সংবাদটি স্থানীয় পত্রিকায় প্রকাশ হয়।
শনিবার বিকালে শিবলুকে ২নং পুল এলাকায় স্থানীয় লোকজন আটক করে উত্তম মধ্যম দিযে থানায় সোপর্দ করে। তবে স্থানীয়দের দাবি আরও চোরকে ধরে মামলা দিয়ে আদালতে প্রেরন করলে চুরি বন্ধ হবে। এমন ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।