স্টাফ রিপোর্টার ॥
মাধবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন মাদক চোরাকারবারি গাঁজা ফেলে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের অভ্যন্তরে মালাডোবা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন মাদক চোরাকারবারি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা ঘটনাস্থলে ৬০ কেজি গাঁজা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গাঁজাগুলো জব্দ করে ডিবি পুলিশ।