নিজস্ব প্রতিনিধি ॥
খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে আকস্মিক বন্যায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর উনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর ১৭০টি পরিবারের মাঝে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ধুলিয়াখালস্থ উন্নয়ন সংস্থার অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে এসব অর্থ বিতরণ করা হয়। এ সময় চড়হামুয়া, সুলতানসী, নোয়াবাদ, হাতিরথান, তারাপাশা, হামিদপুর, মিরপুর ইউনিয়নের বনগাঁও, যাদবপুর গ্রামের ১৭০ জন মানুষের মধ্যে ২ হাজার টাকা করে নগদ ৩ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটি প্রধান নির্বাহী ও হবিগঞ্জ রোটারী ক্লাব এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শাহীন পিএইচএফ।
বিশেষ অতিথি ছিলেন- রোটারীয়ান বাদল কুমার রায়, রোটারিয়ান মুদারিছ আলী টেনু, রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন সংস্থাটি দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা প্রদান, মানবিক সহায়তা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা। শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, অসামান্য অবদান রেখে চলেছে সংস্থাটি। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও হবিগঞ্জ উন্নয়ন সংস্থা সমাজ উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখবে।