লাখাই প্রতিনিধি ॥
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫৩৩ পিস ইয়াবা নগদ ১৫শ টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আবু কাউছার এর নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক মানিক সাহা, মুন্না মিয়া এ এস আই আব্দুল হাকিম, ফিরোজ আলম, গোপাল আচার্য, অরবিন্দু সুত্রধর ও সঙ্গীয়সহ একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত ভোর ৫টা ১০ মিনিটে বুল্লা বাজার গিরেন্দ্র মার্কেটের সামনে রাস্তায় অভিযান চালিয়ে ৫৩৩ পিস ইয়াবা নগদ ১৫ শত টাকা ও একটি মোটরসাইকেল সহ আসামীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আসামীরা হলেন- পূর্ব বুল্লা গ্রামের মৃত আজম আলীর ছেলে মোঃ জুটন মিয়া (৩৮) ও সিংহগ্রামের গাজন মিয়ার ছেলে নাঈম হোসেন আকাশ (২৭)। ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন- পুলিশের অভিযানে আসামীদের হেফাজত থেকে ৫৩৩ পিস ইয়াবা নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ পূর্বক আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদের শনিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।