স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি যুবলীগ নেতা সুজন আহমেদকে (৩৭) গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আবু মোকছেদ পিপিএমসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুজন আহমেদকে গ্রেফতার করে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নাতিরাবাদ আবাসিক এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৫, তারিখ ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দের সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সুজন আহমেদকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।