হবিগঞ্জে জুলাই মাসে ৫টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। একই সময়ে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানি এবং ৭৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (৮ আগস্ট) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নিসচার প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সিলেট বিভাগের চার জেলার মধ্যে হবিগঞ্জে ৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ জন। আহত হয়েছেন ৩২ জন। এর আগে জুন মাসে…...
বিস্তারিত

মাধবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন মাদক চোরাকারবারি গাঁজা ফেলে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের অভ্যন্তরে মালাডোবা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন মাদক চোরাকারবারি পালানোর…...
বিস্তারিত

চট্টগ্রামের আন্তর্জাতিক চা-নিলামে ইতিহাসের সর্বোচ্চ গড় দামে চা বিক্রি করেছে রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি)। গত ৩ আগস্ট অনুষ্ঠিত নিলামে প্রতিষ্ঠানটির অধীন ১২টি চা-বাগানের ১ লাখ ৫১ হাজার ৫৬০ কেজি চা বিক্রি হয়। প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ২৮০ টাকা ৫৯ পয়সা। এটি এনটিসির ইতিহাসে সর্বোচ্চ গড় বিক্রয়মূল্য। এ নিলামে সরকার নির্ধারিত ২৪৫ টাকা ভিত্তিমূল্যের চেয়ে বেশি দামে চা বিক্রি হওয়ায় এনটিসির আয় হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৭২২ টাকা। সংশ্লিষ্টরা…...
বিস্তারিত

শায়েস্তাগঞ্জ রেল ক্রসিংটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। লেভেল ক্রসিংয়ের দুই পাশের দুটি গেটের মধ্যে একটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত গেটটি মেরামত না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেল ক্রসিং দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও পথচারী চলাচল করেন। কিন্তু ক্রসিংয়ের একটি গেট অচল থাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন নিয়ন্ত্রণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে অসতর্কতার…...
বিস্তারিত

চুনারুঘাটে অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু, ১০ কেজি গাজা ও ২৫শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দূর্গম সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ৮টি গরুসহ একটি মাদকের চালান আসছিল এমন সংবাদ পায় বিজিবি। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। মো. তানজিলুর রহমান বলেন, ‘চোরাচালান…...
বিস্তারিত
অপরাধে জড়িতদের কারণে ‘হবিগঞ্জ পৌর এলাকায় আপাতত ভাঙারি ব্যবসা বন্ধ’ সংক্রান্ত পুলিশের মৌখিক নির্দেশনায় সৎ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন জানিয়ে প্রতীকার চেয়েছে জেলা ভাঙারী ব্যবসায়ী কল্যাণ সমিতি। গতকাল শনিবার রাতে সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বিষয়টি বিবেচনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। সমিতির সভাপতি মোঃ বাবুল মিয়া এতে স্বাক্ষর করেছেন। তার দাবি, জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কিছু অসৎ ভাঙারি ব্যবসায়ী এবং ছিচকে চোরদের কারণে হবিগঞ্জ পৌরসভা এলাকায় ভাঙারি ব্যবসা আপাতত বন্ধ রাখার…...
বিস্তারিত

হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি যুবলীগ নেতা সুজন আহমেদকে (৩৭) গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আবু মোকছেদ পিপিএমসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুজন আহমেদকে গ্রেফতার করে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নাতিরাবাদ আবাসিক এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, হবিগঞ্জ…...
বিস্তারিত

লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫৩৩ পিস ইয়াবা নগদ ১৫শ টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আবু কাউছার এর নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক মানিক সাহা, মুন্না মিয়া এ এস আই আব্দুল হাকিম, ফিরোজ আলম, গোপাল আচার্য, অরবিন্দু সুত্রধর ও সঙ্গীয়সহ একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত ভোর ৫টা ১০ মিনিটে বুল্লা বাজার গিরেন্দ্র মার্কেটের সামনে রাস্তায় অভিযান চালিয়ে ৫৩৩ পিস ইয়াবা নগদ…...
বিস্তারিত

খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে আকস্মিক বন্যায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর উনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর ১৭০টি পরিবারের মাঝে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার পক্ষ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ধুলিয়াখালস্থ উন্নয়ন সংস্থার অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে এসব অর্থ বিতরণ করা হয়। এ সময় চড়হামুয়া, সুলতানসী, নোয়াবাদ, হাতিরথান, তারাপাশা, হামিদপুর, মিরপুর ইউনিয়নের বনগাঁও, যাদবপুর গ্রামের ১৭০ জন মানুষের মধ্যে ২ হাজার টাকা করে নগদ ৩ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান…...
বিস্তারিত

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, একটি শিক্ষিত জাতিই একটি দেশের ভবিষ্যৎ। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিশ্ববাসীকে উপহার দেওয়া হবে, ইনশাআল্লাহ। তিনি গতকাল শনিবার দুপুর সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ আরও বলেন- নজির উদ্দিন আহমেদ…...
বিস্তারিত

চুনারুঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে সোহাগ মিয়া (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাঁটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সোহাগের পরিবারের সঙ্গে তার চাচা খলিল মিয়ার দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছিল। শুক্রবার (৭ আগস্ট) রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খলিল মিয়া ও তার সহযোগীরা সোহাগের পথরোধ…...
বিস্তারিত