চুনারুঘাটে মাদক সেবন করায় যুবকের এক মাসের কারাদণ্ড
তারিখ: ২-সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বিলপাড় এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় মোঃ হৃদয় মিয়াকে আটক  করে এক মাসের কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার তাকে এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সে ওই এলাকার লিটন মিয়ার ছেলে। 
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবন প্রতিরোধে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলপাড় এলাকায় হৃদয় মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

প্রথম পাতা