সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন
মাধবপুরে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। তবে এই ঘটনায় আইনের আশ্রয় না নিয়ে গ্রাম্য সালিশে বিষয়টি ‘মীমাংসা’ করা হয়েছে মাত্র ৯০ হাজার টাকায়। সালিশে নির্ধারণ হওয়া ৯০ হাজারের মধ্যে ভুক্তভোগী পরিবার হাতে পেয়েছে ২০ হাজার টাকা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে হানিফ মিয়া (২৫) কৌশলে ওই কিশোরীকে তাঁর ঘরে ডেকে এনে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত হানিফ পালিয়ে যায়। এরপর ভুক্তভোগী কিশোরীকে হবিগঞ্জ…...
বিস্তারিত
আজমিরীগঞ্জ পৌর এলাকার মুন্সিহাটী গ্রাম সংলগ্ন দুই লাখ টাকার একটি টিআর কাবিখা সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে। নাম মাত্র কয়েক ট্রলি মাটি ভরাট করে প্রকল্পের টাকা নয়-ছয় করার অভিযোগ স্থানীয়দের। সুত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে টিআর কাবিখা প্রকল্পের আওতায় আজমিরীগঞ্জ পৌরসভার আজিমনগর মুন্সিহাটী সংলগ্ন ব্রীজের গোড়া থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত মাটি ভরাটের কাজ শুরু করা হয়। প্রকল্পে ব্যয় ধরা হয় ১ লক্ষ ৯০ হাজার টাকা। কিন্তু যথা সময়ে কাজ সমাপ্ত না হওয়ায়…...
বিস্তারিত

জাতীয় ছাত্রশক্তি নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (৩১ আগষ্ট) জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলা শাখার আহ্বয়াক নুর আলম, মুখ্য সংগঠক মোঃ ফাজাহারুল ইসলাম সিজান ও সদস্য সচিব হাকিমুল ইসিলাম স্বাক্ষরিক পত্রে উক্ত কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে তাওহিদুল ইসলাম বাবলুুকে আহৃবায়ক, নাঈম আহমেদ চৌধুুরীকে সিনিয়র যুগ্ম-আহবায়ক, এনামুল হক রাহি, শাহান মিয়া ও মুরছানা আক্তার মিমকে যুগ্ম-আহবায়ক, আলিফ চৌধুরীকে সদস্য সচিব, জিসান চৌধুরীকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তাহের আহমেদ ও ইমন আহমেদকে…...
বিস্তারিত

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় স্থানীয় সাইফুর রহমান টাউন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল-এর সভাপতিত্বে ও এডভোকেট কামাল উদ্দিন সেলিমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আব্বাস…...
বিস্তারিত
বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে মো. মোশাহিদ মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ১৩ দিন পর প্রতিপক্ষের কয়েকজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করায় এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। আহত হওয়ার ঘটনাটি নিজের ভাইদের সঙ্গে বিরোধের সূত্রে ঘটলেও পরবর্তীতে পুরনো বিরোধের জেরে প্রতিপক্ষকে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার আসামিপক্ষের একজন।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট…...
বিস্তারিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা বিএনপি।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শায়েস্তানগরস্থ কেন্দ্রীয় ঈদগা থেকে র্যালীটি শুরু করে শহর প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ গ্রহন করেন। এর আগে কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
সমাবেশ হুইপ জি কে গউছ বলেন- বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান…...
বিস্তারিত

বনাঞ্চল ঘেরা চুনারুঘাট উপজেলা। আর এই উপজেলার আনাছে কানাছে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ করাত কল। আর এসব করাত কলে কাটা ছেড়া করা হয় বনাঞ্চল থেকে পাচারকৃত ও চুরি করে আনা গাছ গাছালি। অভিযোগ রয়েছে- অনেক করাত কলের মালিকও গাছ পাচারের সঙ্গে যুক্ত। ফলে দিন দিন নিয়ন্ত্রনের বাহিরে চলে যাচ্ছে গাছ পাচার ও কাটাছেড়ার সঙ্গে যুক্ত চক্রটি। ফলে এবার অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে ৭টি করাতকলের কোন ধরণের লাইসেন্স না থাকায় সিলগালা…...
বিস্তারিত

দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার পর গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবেদুর রহমান সিকদার জানিয়েছেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই এখন ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আবেদুর রহমান সিকদার বলেন, একজন গ্রাহক প্রয়োজনের সময় ব্যবহারের জন্য তাঁর কষ্টার্জিত অর্থ ব্যাংকে রাখেন। সেই অর্থ প্রয়োজনের সময় দিতে না পারা ব্যাংকারদের জন্যও কষ্টের। এ কারণে গ্রাহকদের স্বাভাবিক লেনদেনের সুযোগ…...
বিস্তারিত