জাতীয় ছাত্রশক্তি নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
তারিখ: ২-সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 জাতীয় ছাত্রশক্তি নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (৩১ আগষ্ট) জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলা শাখার আহ্বয়াক নুর আলম, মুখ্য সংগঠক মোঃ ফাজাহারুল ইসলাম সিজান ও সদস্য সচিব হাকিমুল ইসিলাম স্বাক্ষরিক পত্রে উক্ত কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে তাওহিদুল ইসলাম বাবলুুকে আহৃবায়ক, নাঈম আহমেদ চৌধুুরীকে সিনিয়র যুগ্ম-আহবায়ক, এনামুল হক রাহি, শাহান মিয়া ও মুরছানা আক্তার মিমকে যুগ্ম-আহবায়ক, আলিফ চৌধুরীকে  সদস্য সচিব, জিসান চৌধুরীকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তাহের আহমেদ ও ইমন আহমেদকে যুগ্ম সদস্য সচিব, জাকারিয়া আলমকে মুখ্য সংগঠক, মারুফ আহমেদ, নয়ন আহমেদ ও মুসফিকুর রহমান মঈমকে সংগঠক মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে তামিম আহমেদ, রমজান আখঞ্জি, ঈসমাইল হোসেন, তোফাজ্জল হোসেন, জাহান চৌধুরী, উজ্জল আহমেদ, রিয়াদ আহমেদ ও সাইদুুল আহমেদকে সদস্য করা হয়েছে।  

প্রথম পাতা