সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বিলপাড় এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় মোঃ হৃদয় মিয়াকে আটক করে এক মাসের কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার তাকে এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সে ওই এলাকার লিটন মিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবন প্রতিরোধে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলপাড় এলাকায় হৃদয় মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে…...
বিস্তারিত

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আব্দুল মন্নান মনু মিয়া (৭০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুল মন্নান মনু মিয়ার বলে শনাক্ত করেন।
জানা যায়, গত শুক্রবার সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন আব্দুল মন্নান মনু মিয়া। নিখোঁজের পর…...
বিস্তারিত
শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো নাগরিকদের ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে দীর্ঘসূত্রতা, একাধিকবার পৌর কার্যালয়ে যাতায়াত এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতার অভিযোগ করছেন পৌরবাসী। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে পৌরসভার ট্রেড লাইসেন্স শাখাকে ঘিরে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নতুন ট্রেড লাইসেন্স করা কিংবা পুরোনো লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেও নির্ধারিত সময়ে সেবা পাওয়া যাচ্ছে না। বিভিন্ন অজুহাতে আবেদনকারীদের একাধিকবার পৌর কার্যালয়ে আসতে বলা হয়। এতে ব্যবসায়ীদের সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। বিশেষ করে…...
বিস্তারিত

হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে শাহ মো. এমরান (৩৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহ মো. এমরান হবিগঞ্জ সদর উপজেলার বাতাসার গ্রামের নবাব আলীর ছেলে। সে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও ৬ নম্বর নিজামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে…...
বিস্তারিত