মিরপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা
তারিখ: ৮-সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলার মিরপুরে অভিযান চালিয়েছে র‌্যাব-৯ ও ভোক্তা অধিদপ্তর। অভিযানকালে 
পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং নকল পণ্য সরবরাহের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। মিরপুর বাজারের আলী এন্টারপ্রাইজের মালিক’কে ১০ হাজার টাকা, যমুনা রেস্টুরেন্টের মালিক’কে ১০ হাজার টাকা, চামেলী ভেরাইটিজ স্টোরের মালিক’কে ৬ হাজার টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারের মালিক’কে ২ হাজার টাকা ও বনফুল এন্ড কোং এর মালিক’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।