সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর পাড়ে নিয়ে এক গৃহবধূ (৪০) গণধর্ষণের শিকার হয়েছে। মুমুর্ষূ অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।   জানা গেছে- ওই নারী রবিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে একই গ্রামের কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায় এবং নদীর পাড়ে নিয়ে গণধর্ষণ করে। স্বামী ও পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে সন্ধান করে। ফজরের আযানের…... বিস্তারিত

 হবিগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে গত দুই সপ্তাহ ধরে সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার কর্মস্থলে না থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত কাজ নিয়ে অফিসে এসে কর্মকর্তার দেখা না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার প্রায় দুই সপ্তাহ ধরে অফিসে নিয়মিত উপস্থিত নেই। তার অনুপস্থিতির কারণে ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সেবা প্রত্যাশীদের অপেক্ষা করতে হচ্ছে।…... বিস্তারিত

 সুজন-সুশাসনের জন্য নাগরিক বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি দেওয়ান শোয়েব রাজার মমতাময়ী মা বেগম আহমদা চৌধুরী ইন্তেকাল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বানিয়াচং উপজেলার ৩নং হাবেলী রাজবাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন স্নেহময়ী মা হিসেবে তিনি যেমন ছিলেন পরিবারের ভালোবাসার আশ্রয়স্থল, তেমনি তাঁর সহজ-সরল জীবনযাপন ও মানবিক গুণাবলির কারণে এলাকার মানুষের…... বিস্তারিত

বাহুবল উপজেলার মিরপুরে অভিযান চালিয়েছে র‌্যাব-৯ ও ভোক্তা অধিদপ্তর। অভিযানকালে  পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং নকল পণ্য সরবরাহের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। মিরপুর বাজারের আলী এন্টারপ্রাইজের মালিক’কে ১০ হাজার টাকা, যমুনা রেস্টুরেন্টের মালিক’কে ১০ হাজার টাকা, চামেলী ভেরাইটিজ স্টোরের মালিক’কে ৬ হাজার টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারের মালিক’কে ২ হাজার…... বিস্তারিত

 চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী সমাবেশসহ দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। সবকটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। সকাল ১০টায় দেওরগাছ ইউনিয়নের (২য় পাতায় দেখুন) অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কর্মসূচি এবং একই ইউনিয়নের চানপুর চা বাগানে চা শ্রমিকদের জন্য ফ্রি-মেডিকেল টিমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরবর্তীতে দুপুর ১২টায় চুনারুঘাট পৌরসভার ঐতিহ্যবাহী দক্ষিণাচরণ…... বিস্তারিত

আজমিরীগঞ্জ উপজেলার পিরিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের ফ্লোর ধসে পড়ে পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ক্লাস চলাকালীন সময়ে এই দূর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রফিক মিয়ার ছেলে রাহিম বাদশা ও আজিনুর মিয়া, আবু ছালেক মিয়ার ছেলে মো. আব্দুল মান্নান মিয়া ও ছাদেক মিয়ার ছেলে মোজাক্কির মিয়া। তারা…... বিস্তারিত