সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দাউদনগর মহল্লায় দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার নানা সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ ও গর্ত। পাশাপাশি ড্রেনের পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, এসব সমস্যা সমাধানের জন্য পৌর প্রশাসককে বারবার অবগত করার পরও কোনো উদ্যোগ পাওয়া যায়নি। দাউদনগর মহল্লা পুরাতন বটগাছতলা থেকে ছাওয়ালপীর মাজার শরিফ পর্যন্ত এবং মাছের ঘাটের পূর্ব পাশ থেকে পশ্চিম লেঞ্জাপাড়া মোড়সহ বিভিন্ন…...
বিস্তারিত
হবিগঞ্জ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছিনতাইয়ের আতঙ্ক বাড়ছে। বিশেষ করে রাত ১১টার পর মোহনপুর, ২নং পুল, ঈদগাহ ও পোদ্দার বাড়ি বাইপাস এলাকায় পথচারী ও মোটরসাইকেল আরোহীদের টার্গেট করে একটি চক্র টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, রাত গভীর হওয়ার পর এসব এলাকায় মানুষের চলাচল কমে যায়। এ সুযোগে সংঘবদ্ধ ছিনতাইকারীরা বিভিন্ন স্থানে অবস্থান নেয়। নির্জন সড়কে একা কাউকে পেলে পথরোধ করে ভয়ভীতি…...
বিস্তারিত

নবীগঞ্জে মো. আব্দুল কালাম (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যুর প্রায় ২ বছর ৮ মাস পর কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে বিষ প্রয়োগে হত্যা করে ঘটনাটি স্ট্রোকজনিত মৃত্যু হিসেবে প্রচার করা হয়েছিল। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের একটি কবরস্থান থেকে আব্দুল কালামের মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো…...
বিস্তারিত

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প) এলাকা থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হওয়ার তিন দিনপর বাড়ি ফিরেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দেবপুর মদিনা মার্কেট এলাকায় তাদের সন্ধান পাওয়ার পর পরিবারের সদস্যরা তাদের নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। এর আগে তাদের খুজে না পাওয়ায় নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। নিখোঁজ শিশুরা হলো- উজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস…...
বিস্তারিত

চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা মিলেছে বিরল ও বিশালাকৃতির মালয়ান জায়ান্ট স্কুইরেলের। স্থানীয়ভাবে বিশালাকৃতির এই কাঠবিড়ালির বৈজ্ঞানিক নাম ‘রাতুফা বাইকালার’। সম্প্রতি অভয়ারণ্যের গহিন অরণ্যে প্রাণীটির ছবি তুলেছেন শৌখিন বন্যপ্রাণী আলোকচিত্রী শাহেদ আহমেদ। এরপর থেকেই প্রকৃতি ও বন্যপ্রাণীপ্রেমীদের মধ্যে প্রাণীটি নিয়ে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাদেশে পাওয়া কাঠবিড়ালির বিভিন্ন প্রজাতির মধ্যে মালয়ান জায়ান্ট স্কুইরেল আকারে সবচেয়ে বড়গুলোর অন্যতম। এর মাথা থেকে শরীরের দৈর্ঘ্য প্রায় ৬০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। লেজের দৈর্ঘ্যও প্রায় শরীরের সমান হওয়ায়…...
বিস্তারিত

মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামের বাজারে ভয়াবাহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুণে ৩টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে ৩ ব্যবসায়ীর ক্ষতি হয়েছে অন্তত ২০ লাখ টাকার। সোমবার ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুণে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ইসলাম ট্রেডার্স এর সার ও কীটনাশকের দোকান, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি টেইলারের দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ভোর রাতে হঠাৎ করে বাজারে আগুণের সূত্রপাত হয়। পরে যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ায়…...
বিস্তারিত