নবীগঞ্জে হাফ ডজন চুরি-ছিনতাই মামলার আসামি রাজন গ্রেফতার
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০২৬
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জে হাফ ডজন চুরি ও ছিনতাই মামলার আসামি রাজন মিয়া (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাজন মিয়া উপজেলার কানাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানায়, রাজন মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় চুরি ও ছিনতাইসহ প্রায় ছয়টি মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, একাধিক মামলার আসামি রাজন মিয়া গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

প্রথম পাতা