স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ ও হট্টগোল করার অপরাধে ইছব আলী নামে এক ব্যক্তিকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ইছব আলী উপজেলার উত্তরসুর গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ ও হট্টগোলের অভিযোগে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।