সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

নবীগঞ্জে হাফ ডজন চুরি ও ছিনতাই মামলার আসামি রাজন মিয়া (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাজন মিয়া উপজেলার কানাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানায়, রাজন মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় চুরি ও ছিনতাইসহ প্রায় ছয়টি মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, একাধিক মামলার আসামি রাজন মিয়া…...
বিস্তারিত

শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের আমোদপুর গ্রামে ঋষি পল্লীতে মন্দিরের জমি নিয়ে দুই পক্ষের মারামারিতে ৩ জন আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে এঘটনাটি ঘটে। আহতদের মধ্যে সখি রঞ্জন ঋষি (৫৫), গোপি কান্ত ঋষি (১৬), নব কুমার ঋষি (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমোদপুর গ্রামের কালিমন্দিরের জমি নিয়ে কালিমন্দির কমিটির সেক্রেটারী সখি রঞ্জন ঋষির সাথে একই গ্রামের স্বপন ঋষি, ভুষন ঋষি, সুকেষ ঋষির সাথে বিরোধ চলছিল। এরই জের…...
বিস্তারিত

বাহুবল উপজেলার শংকরপুর (ইছবপুর) গ্রামের সিএনজি চালক তুহিন মিয়া গত সোমবার রাত ১০ টার পর থেকে সিএনজিসহ নিখোঁজ রয়েছেন। তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছেনা। তার বাবা আব্দুল্লাহ মিয়াসহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজ তুহিন মিয়ার পিতা আব্দুল্লাহ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তাকে কোথাও না পেয়ে পরিবার ও বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ তুহিন মিয়ার পিতা আব্দুল্লাহ মিয়া ও…...
বিস্তারিত

প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’ ও প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। প্রদর্শনী উদ্বোধনের পূর্বে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন স্কলার্সহোমের…...
বিস্তারিত
মাধবপুরে নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা যাচাইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রিমাত্রিক (৩-ডি) সাইসমিক জরিপের কাজ। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বাপেক্সের কারিগরি কর্মকর্তারা এই বৈজ্ঞানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করেন। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে স্থানীয় বিভিন্ন মাঠে ভূগর্ভের তথ্য সংগ্রহের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। বাপেক্সের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নাসিম উদ্দিন জানান, মাটির নিচের বিভিন্ন স্তর থেকে নিখুঁত তথ্য সংগ্রহের জন্য…...
বিস্তারিত