হবিগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

আর্ত মানবতার সেবায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-১ এর উদ্যোগে এবং হবিগঞ্জ লায়ন্স ক্লাব অব ড্রিমের সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার কালারডুবা রোডে বন্যা কবলিত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি ১-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ রফিকুল বারী, অক্টোবর সার্ভিসের চেয়ারম্যান লায়ন হাবিবুর রহমান ও ট্রেজারার মাকসুদা মিলা।
হবিগঞ্জ লায়ন্স ক্লাব অব ড্রিমের প্রেসিডেন্ট লায়ন এম জি মোহিতের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার লায়ন আনোয়ার হোসেন, লায়ন লিটন মিয়া, লায়ন রফিক মিয়া, লায়ন মফিজুর রহমান বাচ্চু, লায়ন মইন উদ্দিন খান, লায়ন ফারুক মিয়া, এমজিএফ, লায়ন সঞ্জয় রায়, লায়ন নাসির উদ্দিন, লায়ন রাজন আহমেদ নাঈম, লায়ন খালেকুজ্জামান, লায়ন শাওন, লায়ন এনামুল হোসেন চৌধুরী, লায়ন এমদাদুর রহমান দুলুসহ লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার বলেন, “আর্ত মানবতার সেবায় লায়ন্স ক্লাব সবসময় মানুষের পাশে রয়েছে। দুর্যোগ-দুর্বিপাকসহ যেকোনো সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবসেবামূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য লায়ন্স ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান এবং সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বন্যার্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ পেয়ে স্থানীয় বন্যাকবলিত মানুষ লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রথম পাতা