বাহুবলে সিএনজিসহ চালক নিখোঁজ, পরিবারের উদ্বেগ
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০২৬
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবল উপজেলার শংকরপুর (ইছবপুর) গ্রামের সিএনজি চালক তুহিন মিয়া গত সোমবার রাত ১০ টার পর থেকে সিএনজিসহ নিখোঁজ রয়েছেন। তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছেনা। তার বাবা আব্দুল্লাহ মিয়াসহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজ তুহিন মিয়ার পিতা আব্দুল্লাহ  মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তাকে কোথাও না পেয়ে পরিবার ও বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। 
নিখোঁজ তুহিন মিয়ার পিতা আব্দুল্লাহ মিয়া ও তার মামা মাস্টার আব্দুল আউয়াল জানান, তুহিন মিয়া দীর্ঘদিন যাবত তার মালিকানাধীন সিএনজি হবিগঞ্জ-থ-১১-৪৩৪০ গাড়িটি বাহুবল হামিদনগর হতে শংকরপুর রোডে চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত সোমবার রাত সাড়ে ৯ টা বা ১০ টার পর মিরপুর সিটকো সিএনজি পাম্পে গ্যাস আনতে যায় তুহিন মিয়া। এরপর থেকে তার কোন খোঁজ খবর পাচ্ছেন না পরিবারের লোকজন। গতকাল মঙ্গলবার দুপুর থেকে ছেলেকে খোঁজে পাওয়ার জন্য বাহুবল মডেল থানার দ্বারস্থ হন তুহিন মিয়ার পিতা আব্দুল্লাহ মিয়া ও তার মামা মাস্টার আব্দুল আউয়াল। পরবর্তীতে সন্ধ্যায় আব্দুল্লাহ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এস আই ইব্রাহিম হোসেনকে।

প্রথম পাতা