চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রবাস জীবন কাটিয়ে অবশেষে লাশ হয়ে ফিরলেন হতভাগা আব্দুল শহীদ (৫০)। দীর্ঘ এক মাস পর মৃত দেহটি দেশে ফিরে আনা হয়। প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে লাশ ফেরত আনা পর ১৩ জুন শনিবার চুনারুঘাট উপজেলায় সীমান্ত ইউনিয়ন গাজীপুরের চেগানগর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবস্থানে লাশ দাফন করা হয়। তিনি ওই গ্রামের আব্দুর রহমানের পুত্র। প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত ১৪ মে দুবাইতে কর্মরত অবস্থায় উচ্চরক্তচাপের কারণে মৃত্যু বরণ করেন তিনি। লাশটি ফেরতের সার্বিক ব্যবস্থা নেয়ায় ওই এলাকাবাসীসহ নিহতের আত্মীয়-স্বজন প্রবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ প্রসঙ্গে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা এমরানুল হক সোহাগ বলেন, প্রবাসে যেকোন মৃতদেহ দেশে ফিরতের উদ্যোগের পাশাপাশি এদেশের সকল মানুষের পাশে থাকার জন্য প্রবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিজ্ঞা বদ্ধ। তিনি আরো বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর সর্বাত্ব সহযোগীতায় আয়ারল্যান্ড প্রবাসী মোস্তফিজ রউফ জুয়েল, তৈয়ব আলী, বিলাল, শাহ জাবেদ, নুরুল ইসলা সহ বিদেশে থাকা প্রবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের লাশ দেশে আনার জন্য উদ্যোগ নেয়া হয়।