শহরের সেন্ট্রাল হাসপাতালে এক সাথে তিন ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিলেন নবীগঞ্জের রেখা আক্তার
তারিখ: ১৪-জুন-২০২০
জাকারিয়া চৌধুরী ॥

সারা দেশ যখন প্রাণঘাতি করোনা ভাইরাসে অস্থির ঠিক তখনই রেখা আক্তার (২৫) নামে এক গর্ভবতী মায়ের কোল আলো করে এক সাথে জন্ম গ্রহন করল তিন ফুটফুটে পুত্র সন্তান। এ যেন পৃথীবিতেই স্বর্গের দেখা মা রেখা আক্তারের। খুশিতে আত্মহারা রেখার পরিবার পরিজনসহ স্বজনরা। শনিবার সকাল ১০ টায় হবিগঞ্জ শহরের সেন্ট্রাল হাসপাতালে অপারেশন (সিজার) এর মাধ্যমে পৃথীবির আলোর মুখ দেখেন ফুটফুটে ওই তিন সন্তান। সিজার অপারেশনের নেতৃত্বদেন গাইনি বিশেষজ্ঞ ডাঃ আরশেদ আলী, ডাঃ কাওসার রহমান ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাজিব রায়।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাজিব রায় জানান, জেলার নবীগঞ্জ উপজেলার রইচগঞ্জ বাজার এলাকার নোয়াগাও গ্রামের আব্দুল বাছেতের স্ত্রী রেখা আক্তার কে সিজার করানো জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পরীক্ষা নিরীক্ষা করে গর্ভবতী রেখার পেটে একাধিক সন্তান রয়েছে বলে ধারণা করা হয়। এর পরপরই তাকে রখা হয় নিবির পর্যবেক্ষণে। শনিবার সকালে সিজারের মাধ্যমে একে একে তার তিন পুত্র সন্তান জন্ম গ্রহন করে। বর্তমানে মা ও  তিন পুত্র সন্তান সুস্থ এবং বিশেষজ্ঞ ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে। এদিকে, একই সাথে তিন ফুটফুটে পুত্র সন্তান জন্ম গ্রহনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যাতে ওই তিন সন্তানের ছবি দিয়ে অনেককেই দোয়া চাইতে দেখা গেছে।

প্রথম পাতা