স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট আলা উদ্দিন তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালালিল্লাহ.........রাজিউন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর শ্যামলী বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি বানিয়াচং উপজেলা পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে অনুষ্ঠিত হবে। এতে সকলকে অংশ গ্রহন করার জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এদিকে তার মৃত্যুর খবর শুনার সাথে সাথে হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান মরহুমের উত্তর শ্যামলী বাসায় ছুটে যান। বাসায় গিয়ে খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।