আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামে এক ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
তারিখ: ১৪-জুন-২০২০
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জে শাহাবুল মিয়া (২৫) নামে এক ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে পুলিশ তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। শাহাবুল মিয়া বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহারপুর গ্রামের রমজান আলীর পুত্র। শুক্রবার রাতে উপজেলার পশ্চিমভাগ গ্রামে এ গণধোলাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিমভাগ গ্রামের ধানুহাটির আজমান মিয়ার ঘরে প্রবেশ করে ডাকাতির চেষ্ঠা করে কয়েকজন যুবক। এসময় বিষয়টি স্থানীয়রা আচ করতে পেরে ধাওয়া দিলে অন্যান্যরা পালিয়ে গেলেও শাহাবুল মিয়া নামে একজনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে। শিবপাশা পুলিশ ফাড়ির ইনচার্জ আলী আশরাফ জানান, আটক শাহাবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও শাহাবুলের বিরুদ্ধে কয়েকটি চুরির মামলাও রয়েছে। বিষয়টি যাচাই বাচাই করা হচ্ছে।

প্রথম পাতা