লাখাইয়ে অবৈধ কারেন্টজাল জব্দ করে আগুণে পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা
তারিখ: ১৪-জুন-২০২০
রফিকুল ইসলাম, লাখাই ॥

লাখাইয়ে অবৈধ ভাবে কারেন্টজাল বিক্রি করায় জাল জব্দ এবং ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলার বুল্লা বাজার এলাকায় অভিযান চালান ইউএনও লুসিকান্ত হজাংয়ের নেতৃত্বাধীন পরিচালিত ভ্রাম্যমান আদালত। ইউএনও লুসিকান্ত হাজং জানান, কারেন্ট জাল বিক্রি করা অবৈধ। যা ব্যবসায়ীদের বার বার অবগত করা হয়েছে। তাই অভিযানকালে ব্যবসায়ী সুজিত দাসের দোকান থেকে ২ কেজি জব্দ করে আগুণে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন লাখাই থানার একদল পুলিশ।

প্রথম পাতা