সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




 ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) হবিগঞ্জের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। তিনি হবিগঞ্জের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজকর্মী ছিলেন। এছাড়া তিনি চারুকলা ইনস্টিটিউট হবিগঞ্জের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জেনারেল এমএ রব গবেষনা পরিষদ হবিগঞ্জের সাবেক সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ জুন তিনি হৃদযন্ত্রের ক্রীয়া…... বিস্তারিত

হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট আলা উদ্দিন তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালালিল্লাহ.........রাজিউন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর শ্যামলী বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি বানিয়াচং উপজেলা পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে অনুষ্ঠিত হবে। এতে সকলকে অংশ গ্রহন করার জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এদিকে…... বিস্তারিত

আজমিরীগঞ্জে শাহাবুল মিয়া (২৫) নামে এক ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে পুলিশ তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। শাহাবুল মিয়া বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহারপুর গ্রামের রমজান আলীর পুত্র। শুক্রবার রাতে উপজেলার পশ্চিমভাগ গ্রামে এ গণধোলাইয়ের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিমভাগ গ্রামের ধানুহাটির আজমান মিয়ার ঘরে প্রবেশ করে ডাকাতির চেষ্ঠা করে কয়েকজন যুবক। এসময় বিষয়টি স্থানীয়রা আচ করতে পেরে ধাওয়া দিলে অন্যান্যরা পালিয়ে গেলেও শাহাবুল মিয়া নামে একজনকে আটক করে গণধোলাই…... বিস্তারিত

হবিগঞ্জের কৃতি সন্তান কন্ঠ শিল্পী আশিক। চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগীতার মাধ্যমে ২০০৮ সালে মিডিয়াতে আসেন তিনি। এর পর থেকে তিনি এখন সকলের কাছে হয়ে উঠেন প্রিয় পাত্র। এখন সে কারো কাছে পাগলা আশিক আবার কারো কাছে মানবিকতার উদাহরন আশিক ভাই হিসেবে পরিচিত। সংগীত প্রেমীরা তাকে ভালবেসে ফোক যুবরাজ বলেই ডাকে। আর এর মুল কারণ, ইউটিউবে ঢুকলেই দেখা যায় আশিকের প্রতিটা গান মিলিয়ন মিলিয়ন ভিউ। মুলতো বর্তমান সময়ে শাহ আব্দুল করিমকে নিয়ে আশিক কাজ করছেন।…... বিস্তারিত

হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার ৯দিন পর জানা গেছে মৃত ব্যাক্তির করোনা পজেটিভ ছিল। শনিবার বিকেলে আসা রিপোর্টে এই তথ্য জানা গেছে। এদিন ওই ব্যাক্তিসহ নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে রয়েছে ৪ জন ডাক্তার, নার্স ও পুলিশ সদস্য। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, গত ৪ জুন সকালে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসার সময় মারা যায় সদর উপজেলার বহুলা গ্রামের মনিরুল ইসলাম নামে এক ব্যাক্তি। পরে তার…... বিস্তারিত

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের প্রতিটি উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ানোর  মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ‘বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে’। এরই অংশ হিসেবে হবিগঞ্জ তথা সিলেট বিভাগের প্রাচীনতম বিদ্যাপীট ঐতিহ্যবাহী বৃন্দাবন কলেজের প্রতিষ্ঠাতা শ্রী বৃন্দাবন চন্দ্র দাসের জন্মস্থান বানিয়াচং উপজেলার কয়েকটি ইউনিয়নে সংগঠনের পক্ষ থেকে মানবিক সহযোগিতার নগদ অর্থ বন্টনের কার্যক্রম শুরু করা হয়েছে। বিভিন্ন সময় মানবিক সহযোগিতা কার্যক্রমে অংশগ্রহণ করেন সুফিয়া মতিন মহিলা কলেজের প্রভাষক সামায়ুন ঠাকুর,…... বিস্তারিত

সারা দেশ যখন প্রাণঘাতি করোনা ভাইরাসে অস্থির ঠিক তখনই রেখা আক্তার (২৫) নামে এক গর্ভবতী মায়ের কোল আলো করে এক সাথে জন্ম গ্রহন করল তিন ফুটফুটে পুত্র সন্তান। এ যেন পৃথীবিতেই স্বর্গের দেখা মা রেখা আক্তারের। খুশিতে আত্মহারা রেখার পরিবার পরিজনসহ স্বজনরা। শনিবার সকাল ১০ টায় হবিগঞ্জ শহরের সেন্ট্রাল হাসপাতালে অপারেশন (সিজার) এর মাধ্যমে পৃথীবির আলোর মুখ দেখেন ফুটফুটে ওই তিন সন্তান। সিজার অপারেশনের নেতৃত্বদেন গাইনি বিশেষজ্ঞ ডাঃ আরশেদ আলী, ডাঃ কাওসার রহমান ও উপ-সহকারী…... বিস্তারিত

লাখাইয়ে অবৈধ ভাবে কারেন্টজাল বিক্রি করায় জাল জব্দ এবং ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলার বুল্লা বাজার এলাকায় অভিযান চালান ইউএনও লুসিকান্ত হজাংয়ের নেতৃত্বাধীন পরিচালিত ভ্রাম্যমান আদালত। ইউএনও লুসিকান্ত হাজং জানান, কারেন্ট জাল বিক্রি করা অবৈধ। যা ব্যবসায়ীদের বার বার অবগত করা হয়েছে। তাই অভিযানকালে ব্যবসায়ী সুজিত দাসের দোকান থেকে ২ কেজি জব্দ করে আগুণে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন…... বিস্তারিত

বানিয়াচঙ্গে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর পরিবারের সদস্যদের হুমকি ধমকি দেয়া হচ্ছে। স্বাক্ষী দিলে হত্যা, এলাকাছাড়া করাসহ বিভিন্ন মামলায় জড়ানোসহ নানাভাবে হয়রানিও করা হচ্ছে। প্রয়োজনে নিজেদের লোক হত্যা করে দেয়া হবে হত্যা মামলা। চালানো হচ্ছে বিভিন্ন ধরনের অপপ্রচার। এমনকি দেশীয় অস্ত্র নিয়ে এক স্বাক্ষীর উপর হামলার ঘটনাও ঘটেছ। এমন অভিযোগ করেছেন সাক্ষিদের পরিবারের এক সদস্য। শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মামলার সাক্ষীর ভাতিজা বাবুল মিয়া এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এ সময় আরও বেশ কয়েকজন সাক্ষী…... বিস্তারিত