আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহতদের পরিবারের পাশে ডা. লোকমান
তারিখ: ১৪-জুন-২০২০
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জে ১ নং সদর ইউনিয়নের রনিয়া গ্রামে গত ৬ জুন বজ্রপাতে নিহত ২ জন এবং গত ১১ জুন একই গ্রামে বিদ্যুৎপৃষ্টে নিহত ১ জনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আজমিরীগঞ্জের গরীবের ডাক্তার খ্যাত ডা. লোকমান এবং তার সহধর্মিনী সাবেক উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হেনা বেগম।

শনিবার (১৩ জুন) সকালে রনিয়া গ্রামে নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী উপহার প্রদান করেন ডা. লোকমান এবং তার সহধর্মিণী হেনা বেগম। এসময় তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন।

উল্লেখ্য, করোনো প্রাদুর্ভাবের শুরুতে লকডাউনের সময়ে প্রায় দুই হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী এবং গত ঈদুল ফিতরে ২ শতাধিক প্রতিবন্ধি, দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এই দম্পতি।

প্রথম পাতা