সাবেক ব্যবসায়ী নেতা আলাউদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী আজ
তারিখ: ১৪-জুন-২০২০
স্টাফ রিপোর্টার ॥

 ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) হবিগঞ্জের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। তিনি হবিগঞ্জের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজকর্মী ছিলেন। এছাড়া তিনি চারুকলা ইনস্টিটিউট হবিগঞ্জের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জেনারেল এমএ রব গবেষনা পরিষদ হবিগঞ্জের সাবেক সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ জুন তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

প্রথম পাতা