প্রেস বিজ্ঞপ্তি ॥ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের প্রতিটি উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ানোর মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ‘বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে’। এরই অংশ হিসেবে হবিগঞ্জ তথা সিলেট বিভাগের প্রাচীনতম বিদ্যাপীট ঐতিহ্যবাহী বৃন্দাবন কলেজের প্রতিষ্ঠাতা শ্রী বৃন্দাবন চন্দ্র দাসের জন্মস্থান বানিয়াচং উপজেলার কয়েকটি ইউনিয়নে সংগঠনের পক্ষ থেকে মানবিক সহযোগিতার নগদ অর্থ বন্টনের কার্যক্রম শুরু করা হয়েছে। বিভিন্ন সময় মানবিক সহযোগিতা কার্যক্রমে অংশগ্রহণ করেন সুফিয়া মতিন মহিলা কলেজের প্রভাষক সামায়ুন ঠাকুর, লামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইউম, ডাঃ মুবিন ঠাকুর, দলিল লেখক বুলবুল আহমেদ, ছাত্রনেতা মুবিন মিয়া। টিম বানিয়াচং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোজাহিদ খান সুজন, শারমিন চৌধুরী পাপড়ি, ওবায়দুল ইসলাম চৌধুরী, খান মোঃ এহতেশাম শাওন, আব্দুল হারিছ আকিল, আমিনুল ইসলাম, শাহ ফয়জুর রহমান ফয়েজ, মাহমুদুল হাসান, শাহীন ঠাকুর, মাহি উদ্দিন অপু, এখলাসুর রহমান রাসেল, মাসুম চৌধুরী, কাওছার আলম মাসুম, নিশিতা সাইরাত চৌধুরী ও শিহাব আহসান। সংগঠনের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম ও কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী কার্যকরী কমিটির পক্ষ থেকে এই কার্যক্রমে যারা সহযোগিতা ও অংশগ্রহণ করেছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, পাশাপাশি বৈশ্বিক এই মহমারীতে দেশ ও প্রবাসের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, টিম বানিয়াচং এর নির্ধারিত সহযোগিতার পরিমাণ তাদের টিমের সমন্বয়ের মাধ্যমে ব্যাক্তিভাবে বাড়িয়ে সকল ধর্মের অধিক সংখ্যক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বন্টন করেন।