গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাহুবলে এডঃ জাকি’র প্রচারণা
তারিখ: ১০-ফেব্রুয়ারী-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত গণভোট। এ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করেছে দলটি।
গতকাল সোমবার দিনব্যাপী বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত নবীগঞ্জ-বাহুবল আসনের হ্যা ভোটের এম্ব্যাসেডর ও জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে এ প্রচারণা চালান। গ্রাম থেকে গ্রামে গিয়ে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
এডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনতা বাড়াতে আমরা নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছি এবং ভোটের দিন পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।