সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চুনারুঘাট উপজেলার মধ্য ডোলনা গ্রামের একটি আকাশমনি গাছের বাগানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১২টা ১০ মিনিটে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের কাউকে আটক করা না গেলেও বাগানের ভেতরে তল্লাশি চালিয়ে…... বিস্তারিত

 চুনারুঘাট উপজেলার কালেঙ্গা রেঞ্জের বন বিভাগ অভিযান চালিয়ে একটি ডায়না ট্রাকভর্তি বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কাছে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশনায় কালেঙ্গা রেঞ্জের ডেপুটি ফরেস্ট রেঞ্জার মোঃ আব্দুল খালিক, ফরেস্টার মোঃ আল-আমীন এবং শায়েস্তাগঞ্জের ডেপুটি রেঞ্জার মোঃ তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি দল কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর এলাকায়…... বিস্তারিত

হবিগঞ্জ ও সিলেটে র‌্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক অভিযানে মোট ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া কমিউনিটি ক্লিনিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ক্লিনিকের পেছনের ঝোপে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান উদ্ধার করা হয়। এদিকে একই দিনে দুপুরে র‌্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল সিলেট জেলার জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার পানিছড়া…... বিস্তারিত

 হবিগঞ্জে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নিক্ষেপের কারণে এখানকার পানি, বাতাস ও মাটি দূষণ চরমে পৌঁছেছে। এক যুগেরও বেশি সময় ধরে সুতাং নদী ও নদী সংলগ্ন গ্রাম সমূহে ভয়াবহ দূষণ করা হচ্ছে। এতে করে পরিবেশ ও মানবিক বিপর্যয় নেমে এসেছে নদী সংশ্লিষ্ট গ্রামসমূহে। ইতোমধ্যেই দেশর অন্যতম দূষিত নদী হিসেবে হবিগঞ্জে লাখাইয়ের সুতাং নদী পরিচিতি পেয়েছে। ভুক্তভোগী মানুষসহ প্রাণ প্রকৃতি সুরক্ষায় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। ৯ ফেব্রুয়ারি দুপুরে দূষণ কবলিত সুতাং নদী পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ এক…... বিস্তারিত

 চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি গ্রামের মাইজপাড়ায় রাস্তা বন্ধের প্রতিবাদ করায় ভুক্তভোগীদের মারধোর ও ধর্ষণচেষ্টার মামলা দেওয়ার অভিযোগে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছেন। ওই গ্রামের মুরব্বি ও যুবসমাজ ভুক্তভোগীর বাড়িতে একত্রিত হয়ে গতকাল এ প্রতিবাদ সভা করেন। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াড়ি গ্রামের মাইজপাড়ায় দীর্ঘদিনের জনচলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেয় প্রভাবশালীরা। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে দুই মাস পূর্বে ওই গ্রামের ভুক্তভোগী মতিন মিয়ার ছেলে বাচ্চু মিয়া দুলু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ…... বিস্তারিত

 হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া কর্তৃক ওই আসনের সাবেক সকল সংসদ সদস্যকে ঢালাওভাবে ‘অপদার্থ’ বলে আখ্যায়িত করার প্রতিবাদে এবং এ ধরনের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে নবীগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‘সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ওভারসিজ সাংবাদিক আশরাফ উদ্দিন। কর্মসূচি পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাংবাদিক মুরাদ…... বিস্তারিত

 আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জিকে গউছ বলেছেন মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে কেউ যদি ভোট করতে চায় তা দন্ডীয় অপরাধ। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আর যদি কেউ অর্থ বা কোন কিছু জিনিসের বিনিময়ে ভোটাদের প্রভাবিত ভোট নিতে চায় এটি দন্ডীয় অপরাধ। দুটি দিন আমাদেরকে পাহাড়া দিতে হবে। আমাদের ভোট কেউ যদি কিনতে আসে তাকে ধরে পুলিশের গাড়ী তুলে দিতে হবে।…... বিস্তারিত