বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদ জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন এর ধান শীষ প্রতিকের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বানিয়াচং এলআর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি বের হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে জনাব আলী কলেজ হয়ে বড় বাজার প্রদক্ষিণ করে সাবরেজিস্ট্রি অফিসে সামনে শেষ হয়। এর আগের দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এর আর উচ্চ বিদ্যালয়ের মাঠে আসেন বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদ জোটের নেতাকর্মীসহ সাধারণ জনগণ। মিছিলে ধানের শীষ ধানের শীষ স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ। গণ মিছিলে আলেম-উলামাসহ হাজার হাজার মানুষের ঢল নামে। মিছিল উপস্থিত সকলেই ডাক্তার জীবনকে এমপি হিসেবে দেখতে চান। পরে সংক্ষিপ্ত পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দীর্ঘদিন ধরে কল্যাণে কাজ করেছে। যার প্রতিফলন এখন পাচ্ছি। আজকের এই গণমিছিলে উপস্থিতিতে বুঝা যাচ্ছে ধানের শীষের পক্ষে মানুষের আগ্রহ কতটুকু। গণমিছিলের উপস্থিতি বানিয়াচঙ্গের অতীতের রেকর্ড পার করেছে। অতীতে এতো বড় গণমিছিল কেউ করতে পারেননি। এতে আমি নিশ্চিত ধানের শীষে পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ ১২ ফের্রুয়ারি রেকর্ড পরিমান ভোট দিয়ে ধানের শীষকে নির্বাচিত করবেন। বানিয়াচং-আজমিরীগঞ্জবাসী আমাকে ভোট মহান জাতীয় সংসদের কথা বলার সুযোগ দেবে। আমি সংসদে গিয়ে এলাকার রাস্তা, ঘাটের উন্নয়ন, স্বাস্থসেবা মান্নোয়ন, বেকার যুবক প্রশিক্ষণে মাধ্যমে কিভাবে স্বাবলম্বী করাসহ গুরুত্বপূর্ণ সেই কথা বলতে চাই। তিনি দলীয় নেতাকর্মীদের উপদ্দেশ্যে বলেন- আমাদেরকে ধানের শীষের গনজোয়ার ধরে রাখতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে যেতে হবে। ভোটাদের কেন্দ্রে উপস্থিতি যত বাড়বে ধানের শীষের ভোট তত বাড়বে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন-মানুষকে ভালোবেসে কেন্দ্রে নিয়ে যাবেন। ইনশাল্লাহ ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। গণমিছিল সফল করার তিনি জোটের নেতাকর্মী, এলাকার সাধারণ জনগণ, সাংবাদিকসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।