সুশীল চন্দ্র দাস, লাখাই ॥
লাখাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের পশ্চিম গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন ওই গ্রামের ছোয়াব মিয়ার ছেলে মো. আল আমিন মিয়া (৩৫) এবং লাভু মিয়ার ছেলে মো. বীর বাহাদুর (২৬)লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নির্দেশনায় এসআই প্রনয় কুমার সরকার,এসআই জাহাঙ্গীর আলম,এসআই মুন্না মিয়া ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালান। এ সময় আল আমিনের বসতঘর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে দুজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটক আল আমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
লাখাই থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মানুষ ও তরুণদের এগিয়ে আসতে হবে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ